ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ সংক্রান্ত গণ-শুনানি

আজ সকাল বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে “কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ সংক্রান্ত গণ-শুনানি অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। গণ-শুনানির সঞ্চালনায় ও উপস্থাপনায় ছিলেন কমিশনের সদস্য শাহ মো: আবুরায়হান আলবেরুনী। “কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ” বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন কমিশনের উপপ্রধান মাে: মাহমুদুল হাসান। সভাপতি তাঁর বক্তব্যের শুরুতে বলেন, তিনি বলেন যে,সম্ভাব্য ক্ষতিগ্রস্ত শিল্প, ভােক্তা ও জনসাধারণের স্বার্থ উদ্দেশ্যে গণ শুনানির মাধ্যমে প্রয়ােজনীয় পদক্ষেপসমূহ চিহ্নিতকরণ। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের কার্যপরিধিভুক্ত কাজের ধারাবাহিকতায় “কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ” সংক্রান্ত গণশুনানির আয়ােজন করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে আরাে বলেন, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলে এ খাত সংশ্লিষ্ট ভােক্তা পর্যায়ে সকলে উপকৃত হবে। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মােকাবেলায় পণ্য বহুমূখীকরণের জন্য পােশাক রপ্তানি বৃদ্ধির পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য গুরুত্ব প্রদান করেন। জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এএইচএম সফিকুজ্জামান গণশুনানিতে অংশগ্রহণ করে ভােক্তার অধিকার সুরক্ষার সুপারিশ প্রদান করেন। এছাড়া চামড়া খাত সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিল্প-বাণিজ্য সংগঠনের প্রতিনিধি, শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি গণশুনানিতে অংশগ্রহন করেন এবং দেশের চামড়া শিল্পের সুরক্ষা ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন। গণ-শুনানির মাধ্যমে প্রাপ্ত সুপারিশের আলােকে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ তথা চামড়া শিল্প বিকাশের জন্য নির্দেশনামূলক সময়ােপযােগী পরামর্শ সরকারের নিকট প্রদান করা সম্ভব হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑